উত্তরদিনাজপুর

পঞ্চায়েত নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র সহ দুই দুস্কৃতিকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ

পঞ্চায়েত নির্বাচনের আগে বড়ো সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই দুস্কৃতিকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুরের রিঙ্কুয়া এলাকা থেকে দুই দুস্কৃতিকে আটক করে। ইসলামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের বাড়ি প্রতিবেশী দেশ নেপালের মেচিনগর এলাকার বাসিন্দা, নাম অমিত রাই ও অপর জন দার্জিলিং জেলার খরিবাড়ী এলাকার মহম্মদ ইব্রাহিম। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান সাটার ও একটি কার্তুজ সহ একটি মোটর সাইকেল উদ্ধার হয় বলে খবর। বুধবার ধৃত দুইজনকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।